ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন ধরে রাখতে দরকার আরো দক্ষ মানবসম্পদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আরো দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নাই।
রাজধানী ঢাকায় অফিসার্স ক্লাবে বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের কর্মজীবন পরিকল্পনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
মঙ্গলবার দুপু‌রে মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে নিম্ন আয়ের দেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এ উন্নয়ন-যাত্রা অব্যাহত রেখে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদেরকে যোগ্য ও সক্ষম করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জনগণকে সময়মত উন্নত সেবা দেয়ার জন্য তথ্য-প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করতে হবে। প্রতিমন্ত্রী এসময় তথ্য-প্রযুক্তি বিষয়ে অধিক দক্ষ করে গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো নজিবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ আলোচনায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।