ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ এবং ভিক্ষার মধ্যে পার্থক্য নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ঘুষখোরদের কোনো আত্মমর্যাদা থাকে না। ঘুষ খাওয়া এবং ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো পার্থক্য নেই।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
অফিসের শৃঙ্খলা, নিরাপত্তা, গোপনীয়তা এবং আচরণ সংক্রান্ত ওই প্রশিক্ষণে উপ-সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদমর্যাদার ৩০ কর্মকর্তা অংশ নেন।
দুদকের চেয়ারম্যান বলেন, যারা মনে করেন, ঘুষ খেলে কেউ জানবে না, তারা বোকার স্বর্গে বাস করেন।
তিনি বলেন, দুদককে একটি স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে হলে কর্মকর্তাদের প্রতিটি কাজ হতে হবে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য ও প্রাসঙ্গিক। এর বিচ্যুতি ঘটলে কমিশনকে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করা কঠিন। কর্মকর্তাদের কর্মে এ বিষয়গুলোর প্রতিফলন থাকতে হবে। তাই আপনাদের আচার-আচরণ এবং কর্মসম্পাদনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির বিকল্প নেই।
ইকবাল মাহমুদ বলেন, কমিশনের অনুসন্ধান ও তদন্তের তথ্য ব্যবস্থাপনায় এমন কোনো সুযোগ রাখা সমীচীন হবে না, যাতে অপরাধীরা কমিশনের নথির গতিবিধি এবং আগাম তথ্য জানতে পারে। এভাবে কমিশনের তথ্য পাচার অফিসের শৃঙ্খলার পরিপন্থী।
তিনি বলেন, নিজে পরিবর্তন না হলে, পরিণত মানুষের মানসিকতা পরিবর্তন করা প্রায় অসম্ভব। তাই প্রতিষ্ঠানের স্বার্থেই নিজেকে নিজেই পরিবর্তন করুন। কমিশনের প্রতিটি কার্যক্রম টিমওয়ার্ক সংশ্লিষ্ট। তাই কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ‌্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। অভ্যন্তরীণ সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষা করা অফিসিয়াল আচরণের অন্যতম ভিত্তি।