ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার ডিএসসিসি নগরভবনে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে ১৪৯টি পূজা মণ্ডপে অনুদান প্রদানকালে মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।
মেয়র বলেন, ‘উপমহাদেশের যেকোনো অঞ্চলের চেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক চমৎকার। আমরা এই ধারা সবসময় অব্যাহত রাখতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বাংলাদেশ অত্যন্ত ব্যতিক্রম। এখানে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। এ সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’
এ ছাড়া মণ্ডপে আগতদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে রাস্তা চলাচলের উপযোগী করে দেয়া, সড়ক বাতির ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র।
মতবিনিময় সভা শেষে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপকে পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়।
সভায় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীসহ মহানগরীর ১৪৯টি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।