ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের অভিযোগ: পল্টন থানার ওসি বরখাস্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার মাহমুদুল হককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, ওই নারীর অভিযোগের তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানায়, এক নারীকে বিয়ের প্রলোভন দেখান ওসি মাহমুদুল হক এবং তাকে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় পুলিশের উচ্চ পর্যায়ে টিম তদন্তে নামে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ভুক্তভোগি নারী অভিযোগ করেন, পুর্ব পরিচয়ের সূত্র ধরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তাকে চাকরি দেয়ার কথা বলে নওগাঁ থেকে ঢাকায় এনে একটি হোটেলে তোলেন ওসি মাহমুদুল হক। সেখানে খাবারের সঙ্গে ‘চেতনানাশক’ কিছু খাইয়ে তাকে ধর্ষণ করেন।
চেতনা ফেরার পর ঘটনা বুঝতে পেরে তিনি প্রশ্ন করলে মাহমুদুল হক তাকে ভালোবাসার কথা, বিয়ে করার আগ্রহের কথা বলেন। কিন্তু এরপর থেকেই বিয়ে না করে তিনি টালবাহানা করছিলেন।