ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি বাদশাহর দেহরক্ষী গুলিতে নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজা সালমানের বহুদিনের ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল-ফাহগাম গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাতে জেদ্দার একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
সৌদি সরকারি সংবাদমাধ্যম এসপিএ’র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে,আবদুল আজিজ আল-ফাহগাম তার বন্ধু মামদুহ বিন মেসহাল আল আলির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আলি আগ্নেয়াস্ত্র বের করে আল-ফাহগামকে গুলি করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে আলি আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।
এসপিএ বিবৃতিতে জানিয়েছে, ওই সময় গোলাগুলিতে এক সৌদি ও এক ফিলিপাইনের নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফাগহামকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। প্রয়াত বাদশাহ আব্দুল্লাহরও দেহরক্ষী ছিলেন ফাগহাম।