ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে আবেগি আচরণ করলে জরিমানা সৌদিতে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অশালীন পোষাক ও প্রকাশ্যে চুমু বা আবেগময় কোনো আচরণ করলে পর্যটকদের জন্য জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ৪৯ টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা উন্মুক্ত করার পর শনিবার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পর্যটকদের ভিসার তথ্য সরবরাহের জন্য তৈরি করা নতুন ওয়েবসাইটে যেখানে-সেখানে পানি ফেলা, থুতু ফেলা, কোনো সারি লঙ্ঘন, বিনা অনুমতিতে ছবি তোলা বা ভিডিও করা,নামাজের সময় গান বাজানোসহ অশালীন পোষাক পরিধান ও প্রকাশ্যে আবেগময় কোনো দৃশ্যের অবতারণাসহ ১৯টি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এসব অপরাধে ৫০ রিয়াল (১৩ মার্কিন ডলার) থেকে ছয় হাজার রিয়াল (এক হাজার ৬০০ ডলার) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিধিমালার মানে হচ্ছে, পর্যটক ও দর্শনার্থীদের জন্য এটা নিশ্চিত করা যে তারা জনসম্মুখে আচরণ সম্পর্কিত আইন সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং তা মেনে চলতে পারে।’ সৌদি পুলিশ এই আইন প্রয়োগের একক ক্ষমতার অধিকারী বলেও এতে জানানো হয়েছে।
দশকের পর দশক ধরে রক্ষণশীল সৌদি আরবের দরজা পর্যটকদের জন্য বন্ধ ছিলো। ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এছাড়া দেশটিতে কয়েক দশক পর চালু করা হয় সিনেমা হল।