ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক হয়েছে।
কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো.আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়েশা খান, মো. জাহিদুর রহমান উক্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দুটি আপত্তি-নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। অনিষ্পন্ন আপত্তিগুলোর ক্ষেত্রে আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দ্রুততার সাথে ক্ষতিপূরণ আদায় এবং ভবিষ্যতে প্রাক্কলন তৈরি ও চুক্তি সম্পাদন তথা সামগ্রিক কার্য সম্পাদনে অধিকতর সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত প্রদান করে সংসদীয় স্থায়ী কমিটি।
সভাপতি বলেন, ‘চলমান প্রকল্পগুলোতে যেন দুর্নীতি না হয় সেজন্য টেন্ডার প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা যেন শান্তি পায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ যেন উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ।’
এসময় বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সিএজি কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।