ঢাকাFriday , 27 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পিকারের সাথে সিপিএ চেয়ারপার্সনের সাক্ষাৎ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ( সিপিএ) চেয়ারপার্সন ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার উগান্ডার রাজধানী কাম্পালায় উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা শাখা আয়োজিত ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) এ সাক্ষাৎ হয়। এ সময় তারা সংসদীয় গণতন্ত্র, সিপিএভূক্ত সংসদগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সিপিএর মাধ্যমে সিপিএভুক্ত সংসদগুলোর পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের যথেষ্ট সুযোগ রয়েছে। সংসদীয় কূটনীতি ব্যবহার করে বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিরসন করার মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে । জণগণের কল্যাণে কাজ করে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সংসদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা ঢাকায় অনুষ্ঠিত ৬৩ তম সিপিসি’র সফল আয়োজনে স্পিকারকে কারকে ধন্যবাদ জানান। সিপিসিতে সোচ্চার থাকায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে কনফারেন্সে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা হলেন, হুইপ ইকবালুর রহিম , উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. আবু জাহির , মোহাম্মাদ নজরুল ইসলাম , শিরীন আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।