ঢাকাThursday , 26 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব নদীতে পানিপ্রবাহ ধরে রাখার সুপারিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক হয়েছে। বৈঠকে নদীতে পানিপ্রবাহ ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে কমিটির সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী এবং মো. ফরিদুল হক খান অংশ নেন।
বৈঠকে ড্রেজিং অব্যাহত রাখা, নদীভাঙনের এলাকায় পরবর্তী বছর বন্যা মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণের সুপারিশ করা হয়। ফরিদপুরের আড়িয়ালখাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প, যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলার নদীসমূহ ও পার্শ্ববর্তী খালগুলোর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প এবং দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন স্থানে আত্রাই নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসব প্রকল্প মানসম্মতভাবে এবং দ্রুত গতিতে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।