ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আপনারা আমার স্বপ্নকে চুরি করেছেন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যর্থতার জন্য তীব্র ভাষায় বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন সুইডেনের কিশোরী জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ ।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ১৬ বছরের এই কিশোরী বলেছেন, ‘আপনারা আমার স্বপ্নকে চুরি করেছেন।’
সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসসহ অনেক বিশ্বনেতাই উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের সমালোচনা করে থানবার্গ বলেন, ‘এই সবকিছুই ভুল। আমার এখানে থাকা উচিত ছিলো না। মহাসাগরের অপরপারে স্কুলে ফিরে যাওয়া উচিত আমার, অথচ আমাদের ছোটদের কাছে আশা নিতে এসেছেন আপনারা সবাই। কী সাহস আপনাদের?’
অভিযোগের তীর ছুড়ে আবেগাপ্লুত কন্ঠে এই কিশোরী বলেন, ‘আপনারা ফাঁকা বুলি দিয়ে আমার স্বপ্ন ও আমার শৈশব চুরি করেছেন।’
গত শুক্রবার বিশ্বের ১৫৬ দেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মিছিল করেছিল ১১ লাখেরও বেশি শিক্ষার্থী। বিশ্বকে রক্ষার দাবির এই মিছিলে নিউ ইয়র্কে নেতৃত্বে ছিলেন গ্রেটা থানবার্গ। এক বছর আগে একাই এই স্কুলছাত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলার এই আন্দোলন শুরু করেছিলেন।
থানবার্গের বক্তব্যের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন,‘আমার আগে ভাষণ দেওয়া কোনো এক তারুণ্যের বক্তব্যে আমি ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়েছি। তাদের কথা শুনে আমিও আমার ভূমিকা পালন করতে চাই। প্রজন্মের মধ্যে বিচারের আহ্বান জানানোর এই ডাক শুনে আমার মনে হয় না কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী বোবা থাকতে পারেন।’
জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, ‘প্রকৃতি ক্রুদ্ধ। আমরা এই ভেবে নিজেদের বোকা বানাই যে আমরা প্রকৃতিকে বোকা বানাতে পেরেছি। কারণ প্রকৃতি সবসময় প্রত্যাঘাত করে এবং বিশ্বব্যাপী প্রকৃতি ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত করছে।’