ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১৯

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ,আজাদ কাশ্মীর, পেশওয়ার, রাওয়ালাপিন্ডি ও লাহোরে এটি আঘাত হানে বলে ডন অনলাইন জানিয়েছে।
ভূমিকম্পটি আট থেকে ১০ সেকেন্ড স্থায়ী হলেও এর কম্পন শক্তিশালী ছিল। ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরকে বিভাজনকারী ঝিলমের ২২ দশমিক ৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।
আবহাওয়া বিভাগের প্রধান মুহাম্মদ রিয়াজ জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশসহ পুরো পাঞ্জাবেই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভয়াবহ আঘাতটি হয়েছে আজাদ কাশ্মীরের মিরপুরে।
বিভাগীয় কমিশনার চৌধুরী মুহাম্মদ তায়েব জানিয়েছেন, মিরপুরে অন্তত ১৯ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন শিশু।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদ জারাল ও কাজি তাহির বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মিরপুরে একটি ভবন ধসে পড়েছে। বিভিন্ন স্থানে দেয়াল ধসে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্প অব ইন্ডিয়া জানিয়েছে, নয়া দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানাতেও প্রায় একই সময় কম্পন অনুভূত হয়েছে।