ঢাকাTuesday , 24 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দারিদ্র হার ২১ শতাংশে নেমে এসেছে

দৈনিক পাঞ্জেরী
September 24, 2019 10:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের গৃহীত জনমুখী পদক্ষেপের ফলে দারিদ্র হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে।
মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে ইউরেশীয় দেশভূক্ত স্পিকারদের ৪র্থ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইউরেশীয় অঞ্চলের ৬৫ টি দেশের প্রতিনিধি ও ১২ টি আন্তর্জাতিক ও আন্ত:সংসদীয় সংস্থার প্রতিনিধিগণ এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের গৃহীত জনমুখী পদক্ষেপের ফলে দারিদ্র হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনেও বাংলাদেশ সক্ষম হবে বলে আশা করা যায়। ’
রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানিয়ে স্পিকার বলেন, ‘রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’ এসময় তিনি আন্তর্জাতিক সংস্থাসমুহকে মিয়ানমারের ওপর অব্যাহত চাপ প্রয়োগের অনুরোধ জানান।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার অংশ নেন।