ঢাকাSunday , 22 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এডিস মশা বন্ধ‌্যা করতে অস্ট্রেলীয় প্রযুক্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এডিস মশার প্রজনন ক্ষমতা বন্ধ বা স্ত্রী এডিস মশাকে বন্ধ্যা করতে অস্ট্রেলীয় প্রযুক্তি ব্যবহার করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অস্ট্রেলিয়ার সিএসআইআরও নামে এক গবেষণা প্রতিষ্ঠান এ কাজ করতে সিটি করপোরেশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ওই প্রতিষ্ঠানটি এডিস মশার প্রজনন ক্ষমতা বন্ধকরণ প্রকল্পের সম্ভব্যতা যাচাই করবে। সন্তোষজনক ফল পেলে তাদের মাধ্যমে এডিসের বংশবিস্তার রোধে এ প্রকল্প হাতে নেয়া হবে।
রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সিএসআইআরওর প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
পরে সাংবাদিকদের সাঈদ খোকন, একটি বিশেষ ধরনের মশার সঙ্গে স্ত্রী এডিস মশার মিলন ঘটলে সেটি বন্ধ্যা হয়ে যায়। বিশ্বের অনেক দেশে এ প্রযুক্তি ব্যবহার হয়। সিএসআইআরও এটির সম্ভব্যতা যাচাই করবে।
তিনি বলেন, ওই পদ্ধতির নাম ওভাকিয়া। এটা বায়োকেমিক্যাল ও আর্টিফিশিয়াল একটি পদ্ধতি। বিশেষ ওই পুরুষ মশা স্ত্রী এডিস মশার সঙ্গে মিলিত হলে তার প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে, মানে ওই স্ত্রী মশা বন্ধ্যা হয়ে যাবে।
সিএসআইআরও প্রতিনিধিদলে থাকা ডানা ও কিখি বলেন, এ প্রযুক্তিতে খরচ খুব কম। এটি পরিবেশের জন্য খুব ভালো। এ প্রযুক্তি ব্যবহার করলে কেমিক্যালের ব্যবহার কমে যাবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।