ঢাকাSunday , 22 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাসিনো ব্যবসা কাউকে করতে দেয়া হবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্যাসিনো ব্যবসা আইনসঙ্গত নয়। এ ব্যবসা এ দেশে হতে দেয়া হবে না। রাজনীতিবিদ, প্রভাবশালী জনপ্রতিনিধি সে যেই হোন না কেন, কাউকে এ ব্যবসা করতে দেয়া হবে না।
রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলগালা করে দেয়া হয়েছে অনেকগুলো ক্লাব। গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হয়েছে অনেককে। মনে রাখতে হবে, ব্যবসাটি আমাদের দেশে পুরোপুরি অবৈধ। এ কারণে কোনো ব‌্যক্তি এ ব্যবসা করতে পারবেন না। কেউ যদি করেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।