ঢাকাThursday , 19 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা সংরক্ষণ অধিদফতরের ডিজি বাবলু কুমার

দৈনিক পাঞ্জেরী
September 19, 2019 12:22 am
Link Copied!

বাবলু কুমার সাহা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা। বুধবার এ নিয়াগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম লস্কর সম্প্রতি অবসরে গেছেন। এরপর অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার বিভাগ) হারুন-উজ-জামান ভূঁইয়া অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভোক্তা অধিকার সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি, গণশুনানি ও বিরোধ নিষ্পত্তি, জনসচেতনতা সৃষ্টি ও বাজার তদারকির মাধ্যমে ভোক্তা স্বার্থ সংরক্ষণ, ভোক্তাদের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি এবং গণশুনানি ও সভা বা সেমিনার আয়োজনের কাজ করে থাকে।