ঢাকাWednesday , 18 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাইবেরিয়ায় ধর্মীয় স্কুলে আগুন, নিহত ৩০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : লাইবেরিয়ার একটি ধর্মীয় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছে। রাজধানী মনরোভিয়াতে এ ঘটনা ঘটেছে বলে বুধবার দেশটির পুলিশ জানিয়েছে।
লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়াহ এক টুইটে জানিয়েছেন, মঙ্গলবার রাতে মনরোভিয়ার পূর্বাঞ্চলীয় একটি উপশহরে এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন। অন্যরা সবাই শিক্ষার্থী।
পুলিশের মুখপাত্র মোজেস কার্টার বলেন, ‘যখন অগ্নিকাণ্ডের সূচনা হয়, তখন শিশুরা কুরআন পড়ছিল। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায় নি।’
প্রেসিডেন্ট জর্জ ওয়েয়াহ এক টুইটে বলেছেন, ‘প্রিয়জন হারানো পরিবারগুলো ও পুরো মুসলিম সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা। স্রষ্টা তাদের শক্তিশালী করুন এবং অটল থাকার সাহস দান করুন।’