ঢাকাWednesday , 18 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায় সে ব্যবস্থা নিচ্ছি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যারা রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তাসংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এসব কাজে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আর রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায় সেই ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে অনেক সংস্থা জড়িত থাকে। স্থানীয় চেয়ারমান, জন্মনিবন্ধন যিনি দেন, ওয়ার্ড কমিশনার, জাতীয় পরিচয়পত্র তৈরির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিহিনীর কাছে এটি আসে।’
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা যখন এ দেশে ঢুকেছে, তাদের বায়মেট্রিক নিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। ফলে তারা পাসপোর্ট করতে গেলে সফটওয়ারে ধরা পড়ছে।’
তারপরও যারা কৌশলে এটি করছেন তারা ধরা পড়ছে। পুলিশ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান মন্ত্রী।