আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দুটি বৃহৎ তেল ক্ষেত্রে ইরানের ড্রোন হামলার সত্যতা পাওয়ার পরেও ইরানের সাথে কোনোভাবেই যুদ্ধ বাধাতে চায় না যুক্তরাষ্ট্র।
রয়টার্স জানিয়েছে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরবের দুটি বৃহৎ তেল ক্ষেত্রে ইরানের ড্রোন হামলা চালানোর বিষয়ে আমাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। তবুও আমরা চাই না এ নিয়ে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরু হোক।’
শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-র দুইটি বৃহৎ তেল স্থাপনায় যে হামলা হয়েছে এর জন্য যুক্তরাষ্ট্র দায়ী করেছে ইরানকে। কিন্তু ইরান তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আর এই হামলার পরপরই বিগত কয়েক দশকের মধ্যে বেশি রেকর্ড পরিমাণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

