ঢাকাTuesday , 17 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে পদত্যাগ কী কারণে, নৈতিক স্খলন, সেটা যদি তদন্তে প্রমাণিত হয়, তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, তার সংশ্লিষ্টতা যদি প্রমাণ হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনিও আইনের উর্ধ্বে নয়।’
আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ভেতরে শুদ্ধি অভিযান আরো কঠোরভাবে চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অভিযোগ প্রমাণিত হলে কারো রেহাই নেই। সম্প্রতি ছাত্রলীগের সভাপতি, সম্পাদককে সরিয়ে দেয়া এর বড় প্রমাণ।’
জাবি ভিসির দাবির বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলতো সবার পদত্যাগ দাবি করছেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। তিনি নিজেই নিজের পদত্যাগ দাবি করেছেন। তিনি নির্বাচনে জিতেও পদত্যাগ করেছেন। আবার কথা রাখতে পারেননি, ওই শূন্য জায়গায় নিজেই আরেকজনকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন।’
তিনি বলেন, ‘এই দ্বিচারিতায় তাদের যে ভালো ভালো কথার দাম নেই। তারা নিজেরা বলে একটা, করে আরেকটা। তারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না। নিজের দলের যখন গণতন্ত্রের সংকট, তারা দেশের গণতন্ত্র নিয়ে যখন কথা বলে, তখন সাধারণ মানুষ বিষয়টিকে হাস্যকরই মনে করবে। এছাড়া অন্যকিছু মনে করার কারণ নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের আগামী কাউন্সিলে প্রার্থী হবো না। তবে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী যদি আবারও দায়িত্ব দেন, তাহলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবো।’