ঢাকাMonday , 16 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক পাঞ্জেরী
September 16, 2019 10:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের ফেরাতে ব্রিটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এদিকে ব্রিটিশ এমপিরা জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নে তারা পাশে থাকবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে সফররত ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে ব্রিটিশ এমপিদের সহায়তা চান তিনি।
বৈঠকে ব্রিটিশ এমপিরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তারা বাংলাদেশের আরো উন্নয়নে পাশে থাকবেন বলেও জানান।