ঢাকাSunday , 15 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে প্রধানমন্ত্রীর প্রটোকল নিয়ে নির্দেশনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিমানবন্দরে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত নতুন নির্দেশনা রোববার প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ সদস‌্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী/প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের উপনেতা ও চিফ হুইপ, জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সাধারণ সম্পাদক, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশ/দেশগুলোর মিশন-প্রধানরা উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌ বাহিনীর প্রধানদেরও উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার প্রধান উপস্থিত থাকবেন।
২০১৭ সালের ২৭ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
আগে দুজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত থাকার কথা বলা হলেও নতুন নির্দেশনায় একজন জ্যেষ্ঠ মন্ত্রীকে থাকতে বলা হয়েছে। এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অপরদিকে, আগের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান বা প্রতিনিধি (যদি প্রধানমন্ত্রী বিমানের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করেন) এর উপস্থিতি বাতিল করা হয়েছে।