ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ব্র্যান্ড অরিয়ন

Link Copied!

Orion shoesনিজস্ব প্রতিবেদক : প্রবেশমুখে সুবিশাল এক জুতা। সে জুতার ফাঁক গলিয়ে ঢুকতে হবে ভেতরে। তারপরই চোখ ধাঁধাবে পছন্দের হাজারো জুতার সমাহার। কোনটা রেখে কোনটা ধরবে- ক্রেতাদের যেন এমনই সংশয়ে ফেলে দিচ্ছে বাণিজ্য মেলায় আসা জুতার নতুন ব্র্যান্ড ওরিয়ন ফুটওয়্যার লিমিটেড।
ওরিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘ওরিয়ন ফুটওয়্যার’ এবারই প্রথম বাণিজ্যমেলায় তাদের পসরা সাজিয়েছে। বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের জুতাও সাজানো আছে এ স্টলে। তবে কোনটিই বিক্রির জন্য নয়, কেবল প্রদর্শনীতেই ব্যস্ত প্রতিষ্ঠানটির কর্মীরা।
ওরিয়ন ফুটওয়্যারের স্টোর ম্যানেজার শাহিদুর রহমান বলেন, ‘ব্র্যান্ডটি একেবারেই নতুন। গত ২৯ ডিসেম্বর আমাদের যাত্রা শুরু। মেলাতেও তাই প্রথম। তবে মানুষের এতো বেশি সাড়া পাবো, সেটা আগে বুঝতে পারিনি।’
স্টলটিতে গিয়ে দেখা যায়, বাহারি জুতাগুলো সাজানো থাকে থাকে। মানুষেরও ভিড় লেগে আছে। জুতার ডিজাইন আর গুণগত মানের প্রশংসা অনেক ক্রেতাকেই করতে দেখা গেছে। কিনতে না পারার আক্ষেপও জানিয়েছেন কেউ কেউ।
নাফিজা হাসনাত নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘জুতাগুলো রুচিশীল। সহজেই পছন্দ করার মতো। ভেবেছিলাম কিনবো। কিন্তু এখানে বিক্রি হচ্ছে না বলে শো-রুম থেকেই কিনতে হবে।’
একইসুরে কথা বললেন রিয়াজুল মোস্তাকিম। তিনি বললেন, ‘দাম আর কোয়ালিটি অনুযায়ী এখানের জুতা পছন্দ করার মতো। পছন্দও হয়েছে কয়েকটি ডিজাইন। মনে হচ্ছে টেকশই হবে। তবে কিনতে পারলে ভালো লাগতো।’
স্টোর ম্যানেজার শাহিদুর রহমান বলেন, ‘আমাদের জুতার ডিজাইন আর কোয়ালিটি নিয়ে সবাই সন্তুষ্ট। আমরাও সে বিষয়টি মাথায় রেখেই পণ্য তৈরি করছি। প্রথমবার বলেই বিক্রির চেয়ে প্রদর্শনীটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। তবে কোনো ক্রেতা চাইলে আমরা তাকে কোথায় কখন এসব পাওয়া যাবে, সে বিষয়ে সময়মতো তথ্য ফোনে বা ইমেইলে জানিয়ে থাকি।’
জানা গেছে, ৪৯০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা মূল্যের জুতা পাওয়া যাচ্ছে স্টলটিতে। জুতার তালিকায় রয়েছে স্নিকার, ক্যাজুয়াল, সু ও স্যান্ডেল। নারী ও পুরুষ সবার জুতাতেই ওরিয়ন ফুটিয়ে তুলেছে স্বতন্ত্র রুচি।