ঢাকাSaturday , 14 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে হাসপাতালে আগুন, নিহত ১০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে অগ্নিনির্বাপন কর্মীরা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শহরের উত্তরে অবস্থিত বাদিম হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ১০৩ জন রোগী ছিলেন। পরে এদের মধ্যে ৯০ জন শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে অগ্নিনির্বাপন বাহিনী। আগুন নেভাতে যেয়ে আহত হয়েছেন চার অগ্নিনির্বাপন কর্মী।
প্রত্যক্ষদর্শী ফাতিমা চ্যাভিয়ের বলেন, ‘অনেকে হাসপাতালের বাইরে লাফিয়ে পড়তে চেয়েছিল। বিপুল ধোঁয়া ছিল, লোকজন চিৎকার করছিল। সেখানে থাকা নার্স ও চিকিৎসকরা প্রত্যেককে বের করে আনার চেষ্টা করছিলেন।’