ঢাকাSaturday , 14 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাল উদ্ধার করে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে অনেকগুলো খাল ও লেক নানা কারণে দখল, দূষণ ও ভরাট হয়েছে। খাল ও লেকগুলোর দখল উচ্ছেদ করে এবং ভরাট হওয়া জায়গাগুলো খনন করে হাতিরঝিলের মতো ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা কর্তৃক ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সমবায়মন্ত্রী বলেন, এসব ব্যবস্থা চালু করা গেলে নাগরিকের সময় এবং অর্থ খরচ কমে আসবে। একই সঙ্গে সড়কে ট্রাফিকের ওপর চাপ কমবে।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সাথে বিল কালেকশনের জন্য চুক্তিবদ্ধ ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক বিল গ্রহণকারী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কারপ্রাপ্ত ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।