ঢাকাSaturday , 14 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় ৫০০ মডেল মসজিদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারা দেশে ৫০০ টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদগুলো ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজে আরও সুবিধা নিশ্চিত করবে।
শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের লালদিঘী বাজারে পীরগঞ্জ মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।
প্রসঙ্গত, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এ মসজিদ নির্মিত হতে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে এ সকল মসজিদ নির্মাণ করছে। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে এখানে। মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে তিনি পীরগঞ্জের ফতেপুরে পারিবারিক কবরস্থানে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি এম এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে পরিচালিত দোয়া ও মোনজাতে অংশ নেন।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৯ নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। ২৫ জন মহিলা এ সেলাই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন, পৌর মেয়র এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সায়াদাত হোসেন বকুল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু, রংপুর জেলা পরিষদের সদস্য মোনায়েম সরকার মানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মিলন মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক রাঙ্গা এবং জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি উপস্থিত ছিলেন।