ঢাকাWednesday , 11 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গাজা থেকে ছোড়া রকেট হামলার সাইরেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চ ছাড়ার কয়েক ঘন্টার মাথায় গাজায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। অস্ত্র উৎপাদন কারখানা, হামাসের ব্যবহৃত নৌবাহিনীর দপ্তর ও টানেলসহ ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
এসব হামলায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
এর আগে মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশদোদে রকেট হামলার সতর্কতা জানিয়ে বাজানো সাইরেনের কারণে নির্বাচনী প্রচারণা মঞ্চ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটলো। রকেট হামলা অবশ্য ইসরায়েলি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং নেতানিয়াহু অক্ষত রয়েছেন। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে নি।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের হামলার জবাবে বুধবার পাল্টা হামলা চালানো হয়েছে।