ঢাকাWednesday , 11 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে ফিরেছেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে ফিরেছেন। সর্বশেষ দুটি ফ্লাইটে ৮০৬ জন হাজি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বুধবার দেশে এসেছেন।
এর মধ্য দিয়ে ২০১৯ (১৪৪০ হিজরি) সালের সরকারি ব্যবস্থাপনার হাজিদের সব ফ্লাইট শেষ হয়। সর্বশেষ সরকারি ব্যবস্থাপনার ফ্লাইটের এসব যাত্রী গতকাল মঙ্গলবার মদিনা পর্ব শেষ করে দেশে ফেরেন।
ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, ১০ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত সর্বমোট ১ লাখ ১ হাজার ২০০ জন দেশে ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪৪টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৫২টিসহ মোট ২৯৬টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর সর্বমোট ১ লাখ ৭ হাজার ১৫২ জন বাংলাদেশি সৌদি আরব যান। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৫২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হজযাত্রী ছিলেন।
গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বর ফিরতি হজ ফ্লাইট শেষ হবে। ওই দিন বেসরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে পৌঁছাবেন
এদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সর্বমোট ১১৭ জন হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০০ ও নারী ১৭ জন। হাজিদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মারা যান।