ঢাকাTuesday , 10 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলেজছাত্র শাকিল হত্যার বিচার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার ইসলাম শাকিলের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে শাকিলের বাবা মো. নজরুল ইসলাম বলেন, ‘গত ২৫ জুন কলেজ শেষ করে বাসায় ফিরছিল। এলাকার হাদিকুল আলম হাদি সুপরিকল্পিতভাবে শাকিলকে অস্ত্র দিয়ে আঘাত করে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিসার জন্য তাকে সেখান থেকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। চিকিসাধীন অবস্থায় পরদিন সে মারা যায়।’
তিনি বলেন, ‘শাকিলকে হত্যার ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করি। বিবাদীপক্ষ প্রভাবশালী। তারা আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা মামলা তুলে নিয়ে আপোষ করতে বলছে । আমি এতে রাজি না হওয়ায় আমাকে এলাকা থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দিচ্ছে।’
তিনি শাকিলের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।