ঢাকাThursday , 15 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুবেলকে অব্যাহতি দেয়া বিচারককে হ্যাপির নোটিশ

Link Copied!

Rubel-happy
নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার মো. রুবেল হোসেনকে মামলার হাজিরা থেকে অব্যাহতি ও তাকে বিদেশে যাওয়ার অনুমতি কেন দেয়া হলো তা জানতে চেয়ে হ্যাপির পক্ষ থেকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
হ্যাপির আইনজীবী ড. ইউনূছ আলী আকন্দ বৃহস্পতিবার দুপুরে সরকারি ডাকযোগে এই নোটিশ পাঠান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়ে দিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের সচিবকে এই ঘটনা তদন্ত করার জন্য নোটিশে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের জন্য এবং বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে পৃথক দু’টি আবেদন করেন রুবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার শুনানি শেষে দু’টি আবেদনই মঞ্জুর করেন।