ঢাকাSunday , 8 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হংকংয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দাবি গণতন্ত্রপন্থিদের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক সংকট উত্তরণে হংকংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন গণতন্ত্রপন্থিরা। রোববার এই দাবিতে তারা হংকংয়ের মার্কিন কনস্যুলেটের কাছে মিছিল করেছে।
মিছিলে থাকা অনেকের হাতে ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে হংকংকে রক্ষা করুন,‘হংকংয়ে আবারও মহান করুন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।
১৪ সপ্তাহ ধরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছেন গণতন্ত্রপন্থিরা। গত সপ্তাহে চীনপন্থি হিসেবে পরিচিত প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিক্ষোভকারীদের প্রত্যার্পণ বিল বাতিলের প্রধান দাবিটি মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা এবার গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন।
রোববারের বিক্ষোভ মিছিলে অনেকের হাতে যুক্তরাষ্ট্রের পতাকাও ছিল। বিক্ষোভকারীরা চীন থেকে হংকংকে স্বাধীন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এমনকি অনেকে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতও গেয়েছেন। বিক্ষোভকারীরা ‘পাঁচ দাবির একটিও কম নয়’ বলেও স্লোগান দিয়েছে।
শনিবার আন্দোলনের প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণের জন্য বিক্ষোভকারীরা হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। তবে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয় এবং বিমানের টিকেট ছাড়া কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয় নি।