ঢাকাSunday , 8 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সামরিক জোট এড়িয়ে চলছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানিয়েছেন, বাংলাদেশ যেকোনো ধরনের সামরিক জোটে যোগদান এড়িয়ে চলছে। তবে নিজেদের স্বার্থ রক্ষা করেই অন্য জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ।
রোববার রাজধানীর হোটেল গার্ডেনিয়ায় ‘বেল্ট অ্যান্ড রোড : তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান’শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
পররাষ্ট্র সচিব বলেন, বিশ্ব বদলে যাচ্ছে দ্রুত। আমরা এর সঙ্গে তাল মিলিয়ে চলছি। সে কারণেই বাংলাদেশ যেকোনো ধরনের সামরিক জোটে যোগদান এড়িয়ে চলছে।
তিনি বলেন, আমরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিয়েছি। এর মাধ্যমে আমরা লাভবান হব বলে আশা করি। এ উদ্যোগে যোগ দেয়ায় বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগসহ নানা বিষয়ে সহযোগিতা বাড়বে।
সম্মেলনে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিআরআই উচ্চ পর্যায়ের সহযোগিতার একটি প্ল‌্যাটফর্ম। এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ এ প্ল‌্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে লাভবান হবে বলে আশা করেন তিনি।
সেমিনারের উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন চীনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, চীনের ইউনান অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক চেং মিন, ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিসের মহাপরিচালক ড. শচীন চতুর্বেদী, সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর ইলাহী, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।