ঢাকাSunday , 8 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
রোববার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মঈন উদ্দীন খান বাদল রচিত ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথ বলেন।
স্পিকার বলেন, ‘সংসদ কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল দেশ, জনগণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় সরব থেকেছেন ।’
তিনি বলেন, ‘অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে তিনি জনগণের পক্ষে বক্তব্য রেখে চলেছেন সংসদে। জাতীয় সংসদে তাঁর বক্তব্য সম্বলিত বই ভবিষ্যত প্রজন্মের জন্য রেফারেন্স হয়ে থাকবে।’
এ সময় স্পিকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করে তিনি বলেন, ‘এ গ্রন্থটি সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও বিকাশে গুরুত্ব ভূমিকা রাখবে।’
গ্রন্থের প্রকাশক সেলিনা খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সিদ্দীক আহমেদ, বীর উত্তম ও বীর বিক্রম এ, ডব্লিউ চৌধুরী, বিজেএমইএ এর সভাপতি ড. রুবানা হক, বক্তব্য রাখেন।