ঢাকাSaturday , 7 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাজ করলে জনগণ মূল্যায়ন করবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাজীবন আমরাই মন্ত্রী থাকব, এমন নয়। জনগণের কাছে আমাদের ভোট চাইতে হবে, সেটা মনে রাখতে হবে। জনগণের জন্য কাজ করলে তারা মূল্যায়ন করবে।
শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে চতুর্থ সাউথ এশিয়া ইকোনোমিক নেটওয়ার্ক কনফারেন্স অন সাবন‌্যাশনাল ফিন‌্যান্স অ্যান্ড লোকাল সার্ভিস ডেলিভারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্য নিরসন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গ্রামাঞ্চলে সেবা উন্নয়নের ওপর জোর দিতে হবে। গ্রামীণ অঞ্চলে আমাদের বিভিন্ন পরিষেবা উন্নত করতে হবে। এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার।
তিনি বলেন, আগে শহর ও গ্রামের সেবার মধ্যে দ্বিধা ছিল। শহরে বাবুরা থাকে, তাই আগে তাদের সেবা দিতে হবে, এরকম ধারণা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টে দিয়েছেন। তিনি শহরের পাশাপাশি গ্রামে বসবাস করা মানুষের জন্য সেবা নিশ্চিত করেছেন। এখন পানি, বিদ্যুৎ শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাবে তা নয়, প্রতিটি গ্রামে এসব সেবা দেয়া হচ্ছে।
এম এ মান্নান বলেন, গ্রামে পরিষ্কার পানি, উন্নত শিক্ষা, স্যানিটেশন, অবকাঠামো, দক্ষ জনশক্তি, বিদ্যুতায়ন ও দারিদ্র্যসহ কিছু সমস্যা রয়েছে। সুতরাং আমাদের এখানে স্থানীয় সরকার কার্যক্রম জোরদার করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) দক্ষিণ এশিয়া নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. সেলিম রায়হান, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ ডা. হান্স টিমার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মের্সি মিয়াং টেম্বন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান।