ঢাকাSaturday , 7 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাং কালচার নির্মূল করা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা শহরে কোনো ধরনের গ্যাং থাকবে না। এ জন্য পুলিশ জোরালোভাবে কাজ করছে।
শনিবার সকালে পুরান ঢাকার হোসেনী দালানের ইমামবাড়া পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঢাকায় কোনো গ্যাং কালচার থাকবে না। এ কালচার নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি পুলিশ কাজ করছে।’
কমিশনার বলেন, ‘তাজিয়া মিছিলে কোনো ধরনের রক্তপাত হতে দেওয়া হবে না। কেননা রক্তপাত দিয়ে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে না। এ কারণে মিছিলে কোনো ধরনের ছুরি বা তালোয়ার নেয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘এবার তাজিয়া মিছিলে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। সেভাবে কাজ করছে পুলিশ। তবে মিছিল শান্তিপূর্ণভাবে করতে সবাইকে সহযোগিতা করতে হবে। পুলিশের বিধি-নিষেধ পালন করলে কোনো ধরনের সমস্যা হবে না।’