ঢাকাFriday , 6 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি সাভার থানার এএফএম সায়েদ

Link Copied!

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। গত ২ সেপ্টেম্বর সোমবার ঢাকা জেলা পুলিশের মিলব্যারাক সম্মেলন কক্ষে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের হাত থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা পদক গ্রহণ করেন তিনি।
মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ বিভিন্ন গঠনমূলক কাজের স্বীকৃতি ও বিচার বিশ্লেষণ করে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। তিনি ১৯৮০ সালে খুলনা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ওসি এএফএম সায়েদ ২৭তম আউট সাইট ক্যাডেট হিসেবে ২০০৬ সালে সাব ইন্সপেক্টর পদে চাকুরিতে যোগদান করেন। এরপর যশোর জেলার কোতয়ালী থানা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানায় সাব ইন্সপেক্টর, পরবর্তীতে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে ঢাকা জেলার আশুলিয়া থানা, ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।