ঢাকাWednesday , 14 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসেই স্মার্টকার্ড

Link Copied!

NID
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের ইলেক্ট্রনিক কার্ড (স্মার্টকার্ড) গত বিজয় দিবসেই নাগরিকদের হাতে তুলে দেয়ার কথা থাকলেও নানা জটিলতায় পারেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন স্বাধীনতা দিবস ২৬শে মার্চে অন্তত প্রতীকী হলেও এ স্মার্টকার্ড বিতরণ শুরু করতে চায় কমিশন।
বুধবার বিকেলে আগারগাঁও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এ কথা বলেন।
এদিন স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের জন্য ফরাসি কোম্পানি অবারথু টেকনোলজির (oberthur technology) সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি স্বাক্ষরিত হয়। তারা ৯ কোটি স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণ করবে।
গত বছরের অক্টোবর মাসেও নির্বাচন কমিশন সূত্র এ কথা জানিয়েছিল।