ঢাকাWednesday , 4 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ছাত্রদের পড়াতে পারবেন নারী শিক্ষিকা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে সৌদি আরবে ছাত্রদেরও পড়াতে পারবেন নারী শিক্ষিকারা। ইতোপূর্বে মহিলা শিক্ষিকারা শুধু মেয়েদের পাঠদান করতে পারতেন।
সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, এখন থেকে মহিলা শিক্ষিকারা দেশের ১৪ হাজার ৬০টি সরকারি স্কুলে শিক্ষকতা করতে পারবেন।
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০২৩ সামনে রেখে সৌদি আরবে অনেক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। মহিলা শিক্ষিকাদের ছাত্র পড়ানোর নতুন আইন তারই একটি অংশ। ইতোমধ্যে রক্ষণশীল এই দেশটিতে মহিলাদের ড্রাইভিং, চাকরি, একা ভ্রমণ করা এবং সিনেমা হল চালু করা হয়েছে।