ঢাকাWednesday , 4 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইর উপজেলার নতুন সাব রেজিস্ট্রার আসাদুল ইসলাম

Link Copied!

মো. আসাদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সিংগাইর উপজেলায় নতুন সাব-রেজিস্ট্রার মো. আসাদুল ইসলাম সম্প্রতি যোগদান করেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত গত ১৮ জুলাই এক আদেশে ঢাকা জেলার তেজগাঁওস্থ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো. আসাদুল ইসলামকে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়। সিংগাইর উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে- বায়রা ইউনিয়ন, তালেবপুর ইউনিয়ন, সিংগাইর ইউনিয়ন, বলধারা ইউনিয়ন, জামশা ইউনিয়ন, চারিগ্রাম ইউনিয়ন, শায়েস্তা ইউনিয়ন, জয়মন্টপ ইউনিয়ন, ধল্লা ইউনিয়ন, জামির্তা ইউনিয়ন ও চান্দহর ইউনিয়ন। সাব-রেজিস্ট্রার আসাদুল ইসলাম উক্ত অফিসে যোগদান করেই দলিল সম্পাদন সংক্রান্ত সকল কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। দাতা/গ্রহীতা যেন দলিল সম্পাদনে কোন ধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারে অফিস সহকারী কিংবা অন্যান্য কর্মচারিকে দায়িত্ব পালনে আরো মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি। ভূমির নামজারি ও খাজনাসহ সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র হালনাগাদ ছাড়া দলিল উপস্থাপন না করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। এছাড়া মিথ্যা ঘোষণা দিয়ে দলিল উপস্থাপন করার ক্ষেত্রেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে দলিলের নকল সরবরাহে দাতা/গ্রহীতাকে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। সরকারি খরচের বাইরে অনৈতিক উপায়ে কোন অর্থ আদায়ের অভিযোগ সহ্য করা হবে না বলেও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। আসাদুল ইসলাম ২০০৪ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর দেশের বিভিন্ন উপজেলায় সাব-রেজিস্ট্রার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। একজন মিষ্টভাষী ও চৌকস কর্মকর্তা হিসেবে সাব-রেজিস্ট্রার আসাদুল ইসলামের রয়েছে ব্যাপক পরিচিতি। অনিয়মের বিরুদ্ধে তিনি আপোসহীন। নীতিবিরোধী কর্মকা- প্রতিরোধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সাব-রেজিস্ট্রার আসাদুল ইসলাম বিএ (সম্মান), এমএ ডিগ্রীপ্রাপ্ত। তিনি ১৯৭৬ সালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল ও কলেজ জীবনে সর্বক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সাব-রেজিস্ট্রার আসাদুল ইসলাম।