ঢাকাTuesday , 3 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই, সেসব জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিতে বলেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদন হওয়ায় আলু রপ্তানির উদ্যোগ নিতে বলেছেন প্রধানামন্ত্রী।
একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এসব কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম প্রমুখ।