ঢাকাSunday , 1 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনআরসি বিজেপির মুখোশ খুলে দিয়েছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিকত্বের চূড়ান্ত তালিকা নিয়ে বিজেপির বিরুদ্ধে যখন সব মহল থেকে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার এনআরসি নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এনআরসি বিভ্রাট ওদের মুখোশ খুলে দিয়েছে। একইসঙ্গে নাম বাদ পড়া আসামের বাংলাভাষী মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আসামে এনআরসি তালিকা প্রকাশের পর তাতে ১৯ লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছে। শনিবার সন্ধ্যায় জোড়া টুইট করে এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বলেন, ‘রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে। বাংলাভাষী ভাইবোনদের জন্য খারাপ লাগছে। জাঁতাকলে পড়ে ভুগতে হয়েছে তাদের’।
লোকসভা ভোটের আগে আসামে এনআরসির বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ করেছিলেন মমতা। তিনিই প্রথম এনআরসির প্রথম তালিকা প্রকাশের পর তার বিরোধিতা করেছিলেন৷