ঢাকাSunday , 1 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে মুসলিমদের তাড়ানোর সহজ রাস্তা এনআরসি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামের এনআরসি তালিকা নিয়ে প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আসামকে দ্বিতীয় কাশ্মীর তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদির সরকার৷ তাই মুসলিমদের ওপর ছাঁটাই পর্ব চলছে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অনৈতিকভাবে এনআরসির নামে ভারত থেকে মুসলিমদের তাড়ানো হচ্ছে৷
কাশ্মীরেও মুসলিমদের নিশানা করা হয়েছে বলে দাবি করেন ইমরান। এসময় তিনি বলেন, পাকিস্তানের কাছে যে রিপোর্ট রয়েছে তাতে জানা যাচ্ছে এনআরসি মূলত মুসলিমদের নিশানা করেই বানানো হয়েছে৷
ইমরান খান বলেন, আসামে এনআরসির মাধ্যমে আসামে গণহত্যা চালাতে চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, শনিবার আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে৷ ১৯.০৬ লক্ষ মানুষ তালিকার বাইরে রয়েছে৷ ফলে তাদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে৷