ঢাকাSunday , 1 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হামলা : জোর তদন্ত চলছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর সায়েন্সল্যাবে পুলিশের ওপর হামলার ব্যাপারে জোর তদন্ত চলছে। আশা করি, পুলিশ এ ক্ষেত্রে সফল হবে।
রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
তিনি বলেন, ‘বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য এ হামলা জঙ্গিদের টেস্ট কেস হতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।’
তিনি আরো বলেন, ‘জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারা দুর্বল হয়েছে হয়তো।’
পুলিশ বলছে, আইএস নেই। কিন্তু পুলিশের ওপর হামলার পর আইএস এর দায় স্বীকার করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মোটরযান আইনের নামে গুজব ছড়ানো হচ্ছে। এটাও তেমন একটা বিষয় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
আসামের ১৯ লাখ মানুষ নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েছেন এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটা তাদের নিজস্ব বিষয়।’
উল্লেখ্য, ৩১ আগস্ট রাতে তেজগাঁও থেকে ধানমন্ডি যাচ্ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সায়েন্সল্যাব মোড়ে মন্ত্রীর গাড়ি এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি যানজটে আটকা পড়ে। এরপর রাস্তা ফাঁকা করে দেয়ার জন্য মন্ত্রীর নিরাপত্তা দলের সদস্য সহকারী উপ-পরিদর্শক শাহাবুদ্দিন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ট্রাফিক পুলিশের সঙ্গে তিনি যখন কথা বলছিলেন, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।