ঢাকাSaturday , 31 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ভূমিকা রেখেছেন গুরু নানক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সমাজে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরু নানক কার্যকর ভূমিকা পালন করে গেছেন।
তিনি গুরু নানকের দর্শন থেকে শিক্ষা নিয়ে উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ সম্পন্ন শান্তিপূর্ণ এবং ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়াস ফ্রিডম এ সেমিনারের আয়োজন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক কে এ এম সা’দ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল শিখ সেন্টার ফর ইন্টারফেথ রিলেশন্সয়ের সভাপতি ভাই নানক সিং নিস্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপার্সন ড. ফাজরীন হুদা প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রবন্ধ উপস্থাপন করেন।