ঢাকাThursday , 29 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্টের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। টুইটে একটি বিতর্কিত পোস্টের পর প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ওই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ উগান্ডায়।
হিলারি ইনোসেন্ট টেলর সেগুয়া নামের মার্কিন প্রবাসী ওই শিক্ষার্থী এক টুইটে উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভিনিকে একনায়ক বলে আখ্যা দেন। ওই পোস্টটি প্রেসিডেন্টটির নজরে পড়লে তাকে টুইটে ব্লক করে দেন প্রেসিডেন্ট।
টুইটারে প্রেসিডেন্ট তাকে ব্লক করে দেওয়ায় অপমানিত বোধ করেছেন ওই শিক্ষার্থী। এ কারণে দেশটির রাজধানী কাম্পালার আদালতে প্রেসিডেন্টের নামে মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থী। মামলায় ওই শিক্ষার্থীর আবেদন, উগান্ডার প্রেসিডেন্টের এই পদক্ষেপ যে ‘বেআইনি’, ‘পদ্ধতিগত ভাবে অনুচিত’ আদালতকে তা ঘোষণা করতে হবে।