ঢাকাThursday , 29 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ টাকায় চোখ দেখালেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে আবারো চোখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসাসেবা নেন।
এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এস এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে গত ১৯ এপ্রিল শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখিয়েছিলেন শেখ হাসিনা।
এ ছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।