ঢাকাThursday , 29 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাক্ষাৎকার দিতে এসে ধর্ষণের শিকার তরুণী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চাকরির ইন্টারভিউ দিতে রাজধানীর শ্যামলীর একটি অফিসে গিয়েছিলেন এক তরুণী। পরে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে শ্যামলী ৩ নম্বর রোডের অফিসে অভিযান পরিচালনা করে পুলিশ। শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী বলেন, ‘তরুণীর অভিযাগের ভিত্তিতে পুলিশ সেখানে গেছে। রাত হওয়ায় সবাইকে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বুধবার দুপুরে চাকরি প্রত্যাশী ওই তরুণী অফিসে যায়। সাক্ষাৎকারের সময় তাকে কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে দেয়া হয়। অজ্ঞান হয়ে পড়লে তাকে ৩-৪ জন ধর্ষণ করে। তরুণী শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।