ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে ২৪ দিনে ৫০০ বিক্ষোভ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর কাশ্মীরে গত ২৪ দিনে অন্তত ৫০০ বিক্ষোভ হয়েছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, এসব ঘটনায় প্রায় ১০০ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া আঘাত পেয়েছেন ৩০০ পুলিশ ও আধাসামরিক বাহিনীর শতাধিক সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বিক্ষোভের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে এবং নিরাপত্তা বাহিনীর ঘেরাও ছাড়াই মিছিল অনেক বড় ছিল।’
তিনি বলেন, ‘ক্ষোভ ও জনঅসন্তোষ অব্যাহতভাবে বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা সব সময় করা হচ্ছে। তবে এই মুহূর্তে কোনো কিছুই কাজ করছে না।’
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় সরকার। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইন্টারনেট-মোবাইল পরিষেবা স্থগিত করা হয় সেখানে। এছাড়া কারফিউ জারি করা হয় অধিকাংশ স্থানে।
গত সপ্তাহে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছিল, ৪ আগস্টের পর থেকে কাশ্মীরে প্রায় চার হাজার মানুষকে আটক করা হয়েছিল। এদের মধ্যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও অধিকারকর্মী রয়েছেন। পরে অবশ্য এদের মধ্যে কিছু সংখ্যককে ছেড়ে দেয় পুলিশ।