ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোতে বারে হামলা, নিহত ২৩

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি বারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোয়াৎসাকোয়াকোসে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।
বুধবার সকালে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের অ্যাটর্নি জেনারেল বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, কাবাল্লো ব্লান্সো নামের ওই বারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আট জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। গুরুতর দগ্ধ আরও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে জানিয়েছে, স্বেচ্ছায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভেরাক্রুজ রাজ্যের গভর্নর কিউটলাহক গার্সিয়া জানিয়েছেন, সম্ভবত বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মেক্সিকোর কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বারে পেট্রোল বোমা ছুঁড়ে মারার আগে বন্দুকধারীরা সেখানে গুলি ছুঁড়েছিল।