ঢাকাTuesday , 27 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জি-৭ এর অর্থ প্রত্যাখ্যান করল ব্রাজিল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আমাজনের রেইনফরেস্টের আগুন নেভানোর কাজে সহায়তার জন্য জি-৭ রাষ্টের বরাদ্দকৃত অর্থ গ্রহণ করা হবে না বলে জানিয়েছে ব্রাজিল সরকার।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন থেকে ২২ মিলিয়ন ডলার দেয়ার কথা ছিল। এই অর্থ গ্রহণ করা হবে না বলে জানালেও ব্রাজিলের কর্মকর্তারা এর কারণ জানাননি। তবে, প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর অভিযোগ ‘ফ্রান্স ব্রাজিলের সঙ্গে কলোনির মতো আচরণ করে।’
এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফার্নান্দো আজেভেদো বলেছেন, ‘আমাজনের রেইনফরেস্টের আগুন নিয়ন্ত্রণের বাইরে নয়। এখানে অগ্নিকাণ্ড ও পরিবেশগত অপরাধ মোকাবেলা করতে ৪৪ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।’
জি-৭ রাষ্ট্রের বরাদ্দকৃত অর্থের বিষয়ে বোলসোনারোর চিফ অব স্টাফ, অ্যানিক্স লরেঞ্জনি গ্লোবো নিউজ ওয়েবসাইটকে বলেছেন, ‘ধন্যবাদ-তবে সম্ভবত সেই এই অর্থ ইউরোপের বনাঞ্চলের জন্য ব্যয় করা অধীক প্রাসঙ্গিক হবে।’
তিনি আরো বলেন, ‘ব্রাজিল যে কোনো দেশকে কীভাবে দেশীয় বন রক্ষা করতে হয় তা শিখিয়ে দিতে পারে।’