ঢাকাMonday , 26 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরি হারাতে পারেন ওএসডি হওয়া ডিসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, দোষী সাব্যস্ত হলে সদ্য ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবির চাকরিচ্যুত হতে পারেন।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সচিব বলেন, জামালপুরের সদ্য ওএসডি হওয়া ডিসির শাস্তি হবে। আমরা কেবিনেট ডিভিশন এর পক্ষ থেকে একটি কমিটি করে দিয়েছি। কমিটি তদন্তের পর প্রতিবেদন দিলে সেই অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, তারা (তদন্ত কমিটি) অবজেক্টিভলি দেখবে, ভিডিও কাণ্ডের বাইরে যদি আরো কোন অপরাধ তিনি করে থাকেন সে বিষয়ে তদন্ত হবে।
শফিউল আলম বলেন, ভিডিওর বিষয়টি তদন্ত করার জন্য তদন্ত কমিটির সঙ্গে এক্সপার্টদেরও রাখা হচ্ছে। আমাদের চাকরির বিধান অনুযায়ী তার চাকরিচ্যুতির মতো শাস্তিও হতে পারে। এছাড়াও তাকে ডিমোশন দিয়ে নিচের পদে নামিয়ে দেওয়া হতে পারে। সবকিছুই নির্ভর করছে তার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর।